• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৬ জাহাজ চট্টগ্রামে, কাটছে জ্বালানী সংকটের শঙ্কা পরিবহন সেক্টরসহ সকল পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় কমিশন উপদেষ্টার পদত্যাগ গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

গৌরীপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ৩০ নভেম্বর ২০২৫, ০৩:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার সিধলা ইউনিয়নে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও চারবারের মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনের নিজ বাড়িতে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন ওলামা দলের স্থানীয় নেতা। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুবদল নেতা রমজান হোসেন খান জুয়েল, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম তৌফিক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন, বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক ফারুক আহাম্মেদ, বাবুল আহাম্মেদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার, জয়নাল আবেদীন খোকন, মেহেদি হাসান রতন, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙা, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিকদলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক বিএনপি সমর্থক।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করেন।

এছাড়া এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির নির্বাচনী ভাবনা শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল আহাম্মেদ। অনুষ্ঠানে তারা উপস্থাপকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের শিকার, একজনকে থানায় সোপর্দ
নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের শিকার, একজনকে থানায় সোপর্দ
পাবনায় র‌্যাবের অভিযানে বার্মিজগানসহ আটক ২
পাবনায় র‌্যাবের অভিযানে বার্মিজগানসহ আটক ২