• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপিকে দুর্বল মনে করার কিছু নেই : আবদুস সালাম

   ৬ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ পি.এম.

মেহেদী হাসান রিয়াদ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আবদুস সালাম বলেছেন, দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে। এখনো গণতন্ত্র ফিরে আসেনি। তাই সবাইকে ভোটের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে। রাষ্ট্রের মালিকানা মানুষ ফিরে পায়নি। সেকারণেই বিএনপি লড়াই করছে। যে পর্যন্ত নির্বাচন না হবে সেই পর্যন্ত বিএনপি মাঠে আছে মাঠে থাকবে।

সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়া টিএমএসএস অডিটোরিয়াম হলরুমে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বিএনপি কোনো অন্যায়ের সাথে আপোষ করে নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শত লোভনীয় প্রস্তাবেও আপোষ করেননি। তাই দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই।

তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান ঐক্যে বিশ্বাস করেন। অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা আন্দোলন করেছি একসাথে নির্বাচন করব একসাথে; সরকার গঠনও একসাথে করতে চাই। কারণ আওয়ামী লীগ এই দেশের এমন কোনো সেক্টর নাই যার ক্ষতি করেনি। কাজেই ঐক্য ছাড়া কোনো ভাবে দেশ গড়ে তোলা যাবে না।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি ঐক্যের কথা বলে তাই বিএনপিকে দুর্বল মনে করার কিছু নাই। বিএনপি সবাইকে নিয়ে চলতে চায়। তাই ঐক্যে যদি ফাটল ধরান; তাহলে সেখানে আধিপত্যবাদী শক্তির যারা আছেন তারা লাভবান হবে। দেশ লাভবান হবে না, দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই স্পষ্ট কথা; বিএনপিকে খাটো করতে গিয়ে দেশকে খাটো করিয়েন না। দেশ গণতন্ত্র ও স্বাধীনতার সাথে বিএনপির নাম জড়িত।

স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান এমন দাবি করে তিনি বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে গণতন্ত্র ও দেশ রক্ষায় দায়িত্ব নিয়েছিলেন। বিএনপি গঠন করেছেন। জিয়াউর রহমান চলে যাওয়ার পর বহু ষড়যন্ত্র হয়েছে। কেউ ছিল না বিএনপিতে; ১৯৯১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে সবকিছু তৈরি করে রেখেছিল কিন্তু দেশের জনগণ ভোটে প্রমাণ করেছিল দেশের জনগণ বিএনপির পক্ষে আছে। তেমনিভাবে এইবারও যতই ষড়যন্ত্র করেন; যখন ভোট আসবে জনগণ বিএনপির পক্ষে থাকবে। কারণ এই দেশের মানুষ ফেলানী হতে চায় না। এই দেশের মানুষ পরাধীন হতে চায় না। দেশের মানুষ আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করতে চায় না। এবং সেটা শিখিয়েছে বিএনপি।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুর রহমান, বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই