মাগুরায় শহীদ রাব্বির কন্যা শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

মাগুরা প্রতিনিধি
চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে মাগুরায় নিহত ‘শহীদ’ মেহেদী হাসান রাব্বির সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানের খোঁজ-খবর নিতে সংশ্লিষ্ট পরিবারের সাথে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
সোমবার (৬ জানুয়ারি) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামে শহীদ রাব্বির বাসায় গিয়ে তার কন্যা সন্তানের খোজ-খবর ও পরিবারের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতা ও পাশে থাকার বার্তা পৌছে দেওয়া হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপহার তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন (মিথুন), সংগঠনটির সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, সিনিয়র বিএনপি নেতা লুতফুল বারি মুকুল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মোহান, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ।
এসময় তারেক রহমানের পক্ষে প্রধান অতিথি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল শহীদ রাব্বির কন্যা সন্তানের জন্য উপহার সামগ্রী পৌঁছে দেন এবং কন্যা শিশুর জন্য মাসিক ভাতার ঘোষনা দেন। শহীদ রাব্বির স্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, মোঃ আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক মো. কুতুব উদ্দিন, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম।
ভিওডি বাংলা/ এমএইচ







