• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মীর মুগ্ধ স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করলো ‘চেতনায় বাংলাদেশ’

   ৫ জানুয়ারী ২০২৫, ০৯:৩০ পি.এম.
‘চেতনায় বাংলাদেশ’ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ফয়সাল সালাম সাগর বগুড়ার শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন

মেহেদী হাসান রিয়াদ, বগুড়া 

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত শহীদ মীর মুগ্ধ স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন অরাজনৈতিক সংগঠন ‘চেতনায় বাংলাদেশ’। 
রোববার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় ‘চেতনায় বাংলাদেশ’ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ফয়সাল সালাম সাগর বগুড়ার শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। 


এসময় ‘চেতনায় বাংলাদেশ’ সংগঠনের ভাটারা থানা শাখার সভাপতি আব্দুর রহিম সবুজ, যাত্রাবাড়ী থানা শাখার সভাপতি শেখ রাহুল, আদাবর থানা শাখার সাধারণ সম্পাদক শিহাব শারার খান, বগুড়া জেলা বিএনপি নেতা সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল ওহাব, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আমিন, সাধারণ সম্পাদক সাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়ার ইমন, সাধারণ সম্পাদক আরমান আসিফ প্রমুখ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, পূর্বে এই স্থানটির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে  “তারেক রহমান স্কয়ার” নাম করণ ছিল। ০৫ আগস্ট স্বৈরাচারি হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে তারেক রহমানের নির্দেশে স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর ঢাকায় পুলিশের গুলিতে নিহত শহীদ মীর মুগ্ধ’র নামে নাম করণ করা হয়।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মধুপুরে নারী-কিশোরীদের আয়বর্ধন ও অধিকার সুরক্ষা সহায়তা প্রদান
মধুপুরে নারী-কিশোরীদের আয়বর্ধন ও অধিকার সুরক্ষা সহায়তা প্রদান
ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী সহায়তার দাবিতে ডিসির কাছে স্মারকলিপি
ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী সহায়তার দাবিতে ডিসির কাছে স্মারকলিপি