• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেক বৈঠকে অংশগ্রহণ নিয়ে যা জানাল ঢাকা গাজার নিহত ৩০০ শিশুর নাম সেলাই করলেন ডায়ানা বন্যা পরিস্থিতিতে এইচএসসি স্থগিতের দাবি ছাত্র অধিকার পরিষদের ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ করা হবে ‘এককালীন ২ কোটি, মাসে ১০ লাখ টাকা চাঁদা দিবি’ ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণে সেরা মিরপুর বিভাগ, শীর্ষে পল্লবী থানা আবার ইরানি জাহাজে ট্রাম্পের অবরোধ আরোপ মুজিব বাহিনী ছিল ‘ফ্রিডম ফাইটারস গ্রুপ উইথ পলিটিক্স’: ফজলুর রহমান

গোয়ালন্দে তারুণ্যের উৎসব উদযাপনে পিঠা উৎসব

রাজশাহী ব্যুরো    ২৫ নভেম্বর ২০২৫, ০২:১০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর গোয়ালন্দে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মাঠ প্রাঙ্গণে এ উৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উৎসবে নারী উদ্যোক্তারা নিজেদের হাতে তৈরি নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের তৈরি এসব পিঠার মধ্যে ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী সেমাই পিঠা, মালপোয়া, তালের কুমড়া পিঠা, পাকান পিঠা, হালুয়া পিঠা, পান পিঠা, পাটিশাপটা, তালের বড়া, চমচম পিঠা, দুধ পুলি, দুধ চিতইসহ বাহারি স্বাদের পিঠা। সকাল থেকেই স্টলগুলোতে ছিল পিঠাপ্রেমীদের ভিড়। পাশাপাশি ঘি, পায়েশ ও বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনীও আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং নারী উদ্যোক্তারা।

গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা খাতুন বলেন, “এ ধরনের আয়োজন নতুন নারী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের তৈরি পণ্যের প্রচার–প্রচারণা বাড়ানোর মাধ্যমে অন্য নারীরাও উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাবেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, “তারুণ্যের শক্তি দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। নারীরা এখন ঘরে বসে নেই; তারা অর্থনীতির চাকা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। পিঠা উৎসব শুধু বিনোদন নয়, এটি নারীদের সৃজনশীলতা, দক্ষতা ও অর্থনৈতিক সম্ভাবনাকে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”

এসময় প্রধান অতিথিসহ অন্যান্য কর্মকর্তারা স্টল পরিদর্শন করেন এবং শীতকালীন নানা স্বাদের পিঠা আস্বাদন করেন।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে আটকা ২০ লাখ টন পণ্য
টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে আটকা ২০ লাখ টন পণ্য
ছবি: সংগৃহীত
কুতুবদিয়ায় ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
বিপদসীমার নিচে নদ-নদীর পানি, নেই বন্যার শঙ্কা