• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় বিএনপি'র মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৫ নভেম্বর ২০২৫, ০১:৫৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে রাজবাড়ীর পাংশায় রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. মুজাহিদুল ইসলামের গণসংযোগ, লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মাছপাড়া বাজার এলাকায় এ গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ মানুষের মাঝে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়।

পরে মাছপাড়া রেলওয়ে স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. মুজাহিদুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি ধানের শীষের পক্ষে মাঠে নেমেছি। কেন্দ্রীয় নেতারা আমাকে এলাকায় প্রচার প্রচারণার জন্য নির্দেশ দিয়েছেন। তাদের নির্দেশনা অনুযায়ী আমি রাজবাড়ী-২ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আমি শতভাগ আশাবাদী দল আমাকে এ আসনে মনোনয়ন দেবে। যদি আমাকে রাজবাড়ী-২ আসনে মনোনয়ন দেয়, তবে আপনাদের ভোট ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হয়ে ইনশাআল্লাহ এ অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করবো। বিশেষ করে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, রাস্তা-ঘাট সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং মানুষের সকল সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি আরও বলেন, "আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দলের পক্ষে কাজ করতে গিয়ে আমি জেলে গিয়েছি। দুর্দিনে এলাকার মানুষের পাশে থেকেছি। কারাবন্দী নেতাকর্মীর পরিবারের সহযোগিতা করেছি। তাই দল আমাকেই মূল্যায়ন করবে।"

গণসংযোগ ও মিছিলে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীসমর্থক উপস্থিত ছিলেন।

 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই দিনে শাহ আমানতে আরও ১৭ ফ্লাইট বাতিল
দুই দিনে শাহ আমানতে আরও ১৭ ফ্লাইট বাতিল
মানিকগঞ্জে বাড়তি দামে তেল বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা
মানিকগঞ্জে বাড়তি দামে তেল বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা
জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে ছিল
আসিফ মাহমুদ: জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে ছিল