• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

ভোলায় পাচারের সময় ২ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ২

ভোলা প্রতিনিধি    ৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ এ.এম.
ছবি: সংগৃহীত

ভোলা সদর উপজেলায় নদীপথে ট্রলারযোগে পাচারের সময় অভিযান চালিয়ে ২ হাজার লিটার জ্বালানি তেলসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোনের ভোলা বেইস।

আটক পাচারকারীরা হলেন, সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মতিন উদ্দিনের ছেলে হাকিম উদ্দিন ও একই ইউনিয়নের আক্তার হোসেনে ছেলে মো.নাইম।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে এই তেল আটকের পর জব্দ করা হয়।

কোস্টগার্ডের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে ১টি স্টিল বডি বোটযোগে অবৈধভাবে পরিবহনকালে ২ হাজার লিটার জ্বালানি তেলসহ ২ জন চোরাকারবারিকে আটক করা হয়। জব্দ জ্বালানি তেলের বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।”

কোস্টগার্ডের এ কর্মকর্তা আরও জানান, জব্দকৃত তেল নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এ.রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে বাজার মূল্যে বিক্রি করা হয় এবং আটককৃত ব্যক্তিদের থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে বোটসহ ছেড়ে দেওয়া হয়। তেল বিক্রি ও জরিমানার টাকা ইতোমধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

‎দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সুজন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার