• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

দুই দিনে শাহ আমানতে আরও ১৭ ফ্লাইট বাতিল

চট্টগ্রাম প্রতিনিধি    ৩ এপ্রিল ২০২৬, ১২:৫০ এ.এম.
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দিনে আরও ১৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে, প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে এখন পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোট ২৩৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টা ২৬ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বুধবার ও বৃহস্পতিবার (১ ও ২ এপ্রিল) দুই দিনে মোট ১৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, এই সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ও আগত ৭টি ফ্লাইট (৩টি আগমন ও ৪টি প্রস্থান) বাতিল করা হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি (২টি আগমন ও ২টি প্রস্থান), এয়ার আরাবিয়ার ৪টি (২টি আগমন ও ২টি প্রস্থান) এবং সালাম এয়ারের ২টি (১টি আগমন ও ১টি প্রস্থান) ফ্লাইট বাতিল হয়েছে।

তবে একই সময়ে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৭টি আন্তর্জাতিক ফ্লাইট (১৪টি আগমন ও ১৩টি প্রস্থান) সচল ছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো কাটেনি।

ভিওডি বাংলা/এসআর

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ