• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেক বৈঠকে অংশগ্রহণ নিয়ে যা জানাল ঢাকা গাজার নিহত ৩০০ শিশুর নাম সেলাই করলেন ডায়ানা বন্যা পরিস্থিতিতে এইচএসসি স্থগিতের দাবি ছাত্র অধিকার পরিষদের ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ করা হবে ‘এককালীন ২ কোটি, মাসে ১০ লাখ টাকা চাঁদা দিবি’ ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণে সেরা মিরপুর বিভাগ, শীর্ষে পল্লবী থানা আবার ইরানি জাহাজে ট্রাম্পের অবরোধ আরোপ মুজিব বাহিনী ছিল ‘ফ্রিডম ফাইটারস গ্রুপ উইথ পলিটিক্স’: ফজলুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ দফা দাবীতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২৫ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

এক সপ্তাহের মধ্য ৭ দফা দাবি পূরণ না হলে ২ ডিসেম্বর থেকে অনিদৃষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সকল যানবাহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার (২৪ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়ে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই কর্মসূচি ঘোষণা দেন। একই সাথে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ তুলে সকাল ১১ টায় পৌর শহরের কাউতলী এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। 

কর্মসূচিতে মালিক শ্রমিক পক্ষ অভিযোগ করে বলেন, সকল কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সদস্যরা নানা অযুহাতে যানবাহন থামিয়ে অতিরিক্ত জরিমানা আদায়সহ, মামলা দিয়ে দেয়। মোটরসাইকেল সিএনজি, অটোরিকশা, পিকআপ, বাসসহ বিভিন্ন গাড়ি অভিযানের নামে হয়রানি করা হচ্ছে। 

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক ইন্সপেক্টর মীর আনোয়ারের বিরুদ্ধে তারা অভিযোগ তুলে বলেন, তিনি অতিরিক্ত বাড়াবাড়ি করছেন, দ্রুত উনার অপসারণের দাবি জানাচ্ছি। এছাড়া আটকৃত গাড়ি, মালিকদের জিম্মায় দ্রুত ফিরিয়ে দেওয়া, পরিবহন নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা, শহরে মালবাহী যানবাহনের সময়সূচী পুনঃনির্ধারণ করা, আনন্দবাজারের বাঁশবাজার এলাকায় ট্রাক লোড, আনলোডের ব্যবস্থা করা, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান ও রিকুইজিশনের নামে হয়রানি বন্ধ করে, সংশ্লিষ্ট গাড়ির মালিক ও চালকদের সরকারী ভাতা নিশ্চিত করনের দাবী করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে আটকা ২০ লাখ টন পণ্য
টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে আটকা ২০ লাখ টন পণ্য
ছবি: সংগৃহীত
কুতুবদিয়ায় ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
বিপদসীমার নিচে নদ-নদীর পানি, নেই বন্যার শঙ্কা