• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবিতে ৩ দিনের কর্মবিরতি শুরু

নিজস্ব প্রতিবেদক    ২৫ নভেম্বর ২০২৫, ১১:২৩ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে সারাদেশে তিন দিনের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে দেশের স্কুলগুলোতে পাঠদান বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) শুরু হওয়া এই কর্মবিরতি চলবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত। দাবি আদায়ে দীর্ঘদিনের আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না থাকায় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এই কর্মসূচি ঘোষণা করে।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম জানান, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন-এই তিন দফা দাবিতে সরকারকে বহুবার জানানো হলেও আশ্বাস ছাড়া কোনো অগ্রগতি দেখা যায়নি। তাই বাধ্য হয়েই পূর্ণদিবস কর্মবিরতিতে যেতে হয়েছে।

তিনি আরও জানান, তিনদিনের কর্মবিরতি শেষে দাবি পূরণে অগ্রগতি না হলে বার্ষিক পরীক্ষা বর্জন এবং ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন কর্মসূচি পালনের ঘোষণা রয়েছে।

এদিকে, ঐক্য পরিষদের আহ্বায়ক শাহীনূর আকতার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সরকার সময় নেওয়ার পরও কোনো উদ্যোগ না নেওয়ায় আন্দোলন জোরদার করা ছাড়া উপায় নেই। তিনি সারা দেশের সহকারী শিক্ষকদের কর্মসূচি সফল করার আহ্বান জানান।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত
কাল থেকে ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ
কাল থেকে ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ