• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

প্রকৃত ইতিহাস জানার অধিকার

নতুন প্রজন্মকে বঞ্চিত করলে দেশের ভবিষ্যৎ অনুজ্জ্বল: সোহেল তাজ

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পি.এম.
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ছবি-সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, প্রকৃত ইতিহাস জানতে না পারলে নতুন প্রজন্ম বিভ্রান্ত হয় এবং এর ফলে বাংলাদেশের ভবিষ্যৎ কখনোই উজ্জ্বল হতে পারে না। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সোহেল তাজ তার ফেসবুক পোস্টে তিনটি ছবি যুক্ত করেন। এর মধ্যে একটি হলো ‘দৈনিক শিক্ষা’ অনলাইন পত্রিকার স্ক্রিনশট, যেখানে লেখা- “পাঠ্যবই থেকে ৭ মার্চের ভাষণ বাদ, যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান।” অন্যান্য দুটি ছবি ছিল জর্জ অরওয়েলের বিখ্যাত বই Animal Farm এবং 1984–এর প্রচ্ছদ।

তিনি লিখেছেন- “যখন যে দল বা গোষ্ঠী ক্ষমতায় বসে ইতিহাস আড়াল বা বিকৃত করে নিজের মতো নতুন ইতিহাস লেখার চেষ্টা করে, তখন নতুন প্রজন্ম বিভ্রান্ত হয়। তাদের মধ্যে দেশপ্রেম জাগে না, আর আমরা একই দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলার চক্রে আটকে থাকি।”

তিনি আরও লিখেছেন- “২০২৪–এ বাংলাদেশ স্বৈরাচারী, অগণতান্ত্রিক অপশাসনের কবল থেকে মুক্ত হয়েছে, আর ১৯৭১ আমাদের স্বাধীন দেশ দিয়েছে। প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে বাংলাদেশের ভবিষ্যৎ কখনোই উজ্জ্বল হবে না।”

জর্জ অরওয়েলের প্রখ্যাত উক্তি উল্লেখ করে তিনি বলেন— “Who controls the past controls the future.” — 1984

এ ছাড়া তিনি সবাইকে Animal Farm ও 1984 বই দুটি পড়ার অনুরোধ করেন।

ভিওডি বাংলা/ এমএম

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ