• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেক বৈঠকে অংশগ্রহণ নিয়ে যা জানাল ঢাকা গাজার নিহত ৩০০ শিশুর নাম সেলাই করলেন ডায়ানা বন্যা পরিস্থিতিতে এইচএসসি স্থগিতের দাবি ছাত্র অধিকার পরিষদের ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ করা হবে ‘এককালীন ২ কোটি, মাসে ১০ লাখ টাকা চাঁদা দিবি’ ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণে সেরা মিরপুর বিভাগ, শীর্ষে পল্লবী থানা আবার ইরানি জাহাজে ট্রাম্পের অবরোধ আরোপ

ভাঙ্গুড়ায় ইভটিজারদের ছেড়ে দিল পুলিশ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ায় চার জন কলেজ ছাত্রীকে প্রকাশ্যে উত্ত্যক্ত করার অভিযোগে তিন যুবককে স্থানীয় লোকজন আটক করলেও পুলিশ তাঁদের আটক না করে ঘটনাস্থল থেকেই ছেড়ে দিয়েছে—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

ইভটিজারদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি ভাঙ্গুড়া পৌর সভার কলেজ পাড়া মহল্লার আজমত সদাগরের ছেলে বাহার উদ্দিন (২২)। অপর দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভাঙ্গুড়া বাজারে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে আসা তিন বখাটে ভাঙ্গুড়া মহিলা কলেজের চার জন ছাত্রী কে প্রকাশ্যে উত্ত্যক্ত করেন। বিষয়টি দেখে বাজারের দোকানদার ও স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশ কর খবর দেন।

অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যস্ততা ও ভিড়ের অজুহাতে অভিযুক্তদের আটকের উদ্যোগ না নিয়ে তাঁদের সেখান থেকে চলে যেতে দেয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বখাটে যুবকেরা নিয়মিত বিদ্যালয়–কলেজের সামনে অবস্থান নিয়ে ছাত্রছাত্রীদের উত্ত্যক্ত করে। কিন্তু পুলিশি পদক্ষেপ দুর্বল হওয়ায় তাঁদের দৌরাত্ম্য বাড়েই চলছে।

একজন অভিভাবক বলেন, আমাদের মেয়েরা রাস্তায় চলতেই এখন ভয় পায়। প্রতিবাদ করলে উল্টো হুমকি দেয় ওরা। পুলিশ কঠোর হলে এ সমস্যা অবশ্যই কমবে।

ভাঙ্গুড়া পৌর সভার কমিশনার ও বিএনপির নেতা মোঃ শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, স্কুল-কলেজ ছুটির সময়ে হাসপাতালের সামনে, শিশু কুঞ্জ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নিয়মিত উত্পাত করে এসব যুবকরা। আজও চার জন ছাত্রী কে ধাক্কা দেওয়া ও শব্দ করে উত্যক্ত করার পর স্থানীয়রা তাঁদের আটক করে। কিন্তু পুলিশ গিয়ে নানা রকম হুমকি-ধমকি দিয়ে বখাটেদের ছেড়ে দেয়।

ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল বলেন,কলেজ চলাকালীন সময়ে কিছু বখাটে ছেলে দ্রুত মোটরসাইকেল চালিয়ে আমাদের মেয়েদের চলাচলে সমস্যার তৈরী করে,এ সমস্যার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ রেজা বলেন, ছাত্রীদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি জরুরি।

তবে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, এই বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ঘটনাস্থল থেকে বখাটেদের ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি দাবি করেন, পুলিশ ঘটনাস্থলে কোনো অভিযানের জন্য যায়নি। বাজার করার উদ্দেশ্যে যাওয়ার পথে লোকজনের ভিড় দেখে কিছুক্ষণ দাঁড়িয়েছিল।

ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, ঘটনা সম্পর্কে কেউ আমাকে জানায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে আটকা ২০ লাখ টন পণ্য
টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে আটকা ২০ লাখ টন পণ্য
ছবি: সংগৃহীত
কুতুবদিয়ায় ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
বিপদসীমার নিচে নদ-নদীর পানি, নেই বন্যার শঙ্কা