• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেক বৈঠকে অংশগ্রহণ নিয়ে যা জানাল ঢাকা গাজার নিহত ৩০০ শিশুর নাম সেলাই করলেন ডায়ানা বন্যা পরিস্থিতিতে এইচএসসি স্থগিতের দাবি ছাত্র অধিকার পরিষদের ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ করা হবে ‘এককালীন ২ কোটি, মাসে ১০ লাখ টাকা চাঁদা দিবি’ ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণে সেরা মিরপুর বিভাগ, শীর্ষে পল্লবী থানা আবার ইরানি জাহাজে ট্রাম্পের অবরোধ আরোপ

মুশফিকদের টাকা এখনো দেয়নি খুলনা টাইগার্স

স্পোর্টস ডেস্ক    ২৩ নভেম্বর ২০২৫, ০৪:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিপিএলের ১২তম আসরের নিলামের দিনক্ষণ ঠিক হলেও কোন পাঁচ দল অংশ নেবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। এবারের আসরে থাকছে না খুলনা টাইগার্স-তবু শিরোনামে আছে দলটি। কারণ, গত আসরের কয়েকজন ক্রিকেটারের পারিশ্রমিক এখনো পরিশোধ করেনি তারা।

বকেয়া থাকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন দুই বিদেশি-অস্ট্রেলিয়ার উইলিয়াম বোসিস্টো এবং অ্যালেক্স রস। বোসিস্টোর পাওনা ৩০ হাজার ডলার ও রসের ১০ হাজার ডলার এখনো মেটায়নি খুলনা কর্তৃপক্ষ।

দেশি পেসার মুশফিক হাসানও পারিশ্রমিক না পাওয়াদের তালিকায় আছেন। আসরের শেষ দিকে চার ম্যাচ খেলে ভালো পারফরম্যান্স দেখালেও একটি টাকা পর্যন্ত পাননি তিনি। কয়েক দফা আশ্বাস দিয়েও অর্থ পরিশোধ করেনি দলটি।

দলের সাবেক প্রধান কোচ তালহা জুবায়ের জানান, ‘মুশফিকের বিষয়ে মালিক পক্ষকে একাধিকবার বলেছি। তবুও কোনো সমাধান হয়নি। তাকে এখনো এক টাকাও দেওয়া হয়নি।’

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ থেকে বিদায় নিল ৪৪ দল, লড়াইয়ে শেষ চার
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার
ছবি: সংগৃহীত
উরুগুয়ের নতুন কোচ ডিয়েগো ফোরলান