• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেক বৈঠকে অংশগ্রহণ নিয়ে যা জানাল ঢাকা গাজার নিহত ৩০০ শিশুর নাম সেলাই করলেন ডায়ানা বন্যা পরিস্থিতিতে এইচএসসি স্থগিতের দাবি ছাত্র অধিকার পরিষদের ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ করা হবে ‘এককালীন ২ কোটি, মাসে ১০ লাখ টাকা চাঁদা দিবি’ ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণে সেরা মিরপুর বিভাগ, শীর্ষে পল্লবী থানা আবার ইরানি জাহাজে ট্রাম্পের অবরোধ আরোপ

সুন্দরবনে 'জিরো টলারেন্স' বনদস্যুও জলদস্যু দমনে অভিযান শুরু

সাতক্ষীরা প্রতিনিধি    ২৩ নভেম্বর ২০২৫, ০২:০২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

সুন্দরবনে 'জিরো টলারেন্স' বনদস্যু ও জলদস্যু দমনে শুরু হয়েছে অভিযান। প্রয়োজনে যৌথ বাহিনী ও র্যা ব এ অভিযানে অংশ নিবে।

বনবিভাগ ও স্থানীয়রা জানান, ২০২৪ সালের আগস্ট মাস থেকেই সুন্দরবনে বেড়েছে দস্যুতা। যে কারণে সুন্দরবন সংলগ্ন বনজীবীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সুন্দরবনের জেলে, বাওয়ালি ও বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছে দস্যুরা। উপকূলবাসীর দাবি- দস্যুমুক্ত সুন্দরবন আবার ফিরে আসুক।

শনিবার (২২ নভেম্বর) বিকাল থেকে এ অভিযান শুরু হয়েছে। সুন্দরবনের বনদস্যুতা ও জলদস্যুতাসহ সকল ধরনের অপরাধ নির্মূলে 'জিরো টলারেন্স' বাস্তবায়ন করতে অভিযান পরিচালিত হচ্ছে। শনিবার বিকাল থেকে বিভিন্ন নৌকা, ট্রলার ও লঞ্চ  তল্লাশি শুরু করেছে বন বিভাগ। সেখান থেকে বনদস্যুতা ও জলদস্যুতার ব্যাপারে খোঁজখবর নিচ্ছে বন বিভাগ।  

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন অফিসার জিয়াউর রহমান বলেন, সুন্দরবন, সুন্দরবনের প্রাণি, বনজীবী ও জেলেদের সুরক্ষার জন্য এ অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি সুন্দরবনে দস্যুতা বেড়ে গেছে। কঠোরভাবে দস্যুতা দমনে এবং সুন্দরবনকে নিরাপদ রাখতে এ অভিযান শুরু হয়েছে।পাশাপাশি যেসব এলাকায় দস্যুতা বেড়ে গেছে সেসব এলাকায় বিশেষ টহল টিম কাজ করছে। আমরা দস্যুদের কঠোর হস্তে দমন করব।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাহীন বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন সুরক্ষায় বনবিভাগ অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় জেলে, বাওয়ালি ও বনজীবীদের সুরক্ষায় এবং দস্যুবাহিনী নির্মূলের লক্ষ্যে শনিবার বিকাল থেকে অভিযান শুরু হয়েছে। প্রয়োজনে যৌথ বাহিনী ও র্যা ব এ অভিযানে অংশ নিবে। একটি চৌকস টিম ইতোমধ্যে সুন্দরবনের ভিতরে কাজ শুরু করেছে। এর বাইরে যাদের সন্দেহজনক মনে হচ্ছে তাদের তল্লাশিতে নেওয়া হচ্ছে।

এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাছিকাটা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাহীন বলেন, জেলেদের নৌকায় বনদস্যুদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস আনা-নেওয়া করা হয়। এজন্য বনদস্যুদের সাথে যোগাযোগ আছে- এমন কাউকে সন্দেহ হলেই আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। জেলেদের পাস-পারমিট ঠিক আছে কী-না সেটাও চেক করা হচ্ছে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে আটকা ২০ লাখ টন পণ্য
টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে আটকা ২০ লাখ টন পণ্য
ছবি: সংগৃহীত
কুতুবদিয়ায় ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
বিপদসীমার নিচে নদ-নদীর পানি, নেই বন্যার শঙ্কা