• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

   ৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ পি.এম.
আব্দুল লতিফ বিশ্বাস। ছবি: ফাইল

সিরাজগঞ্জ প্রতিনিধি

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথবাহিনী। রোববার (৫ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়ার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, যৌথবাহিনীর অভিযানে আব্দুল লতিফ বিশ্বাসকে আটকের বিষয়টি শুনছি। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

১৯৯৬ ও ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আব্দুল লতিফ বিশ্বাস। সবশেষ ২০০৮ সালের নির্বাচনের পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই