• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশে ফিরেছেন সালাহউদ্দিন আহমেদ

   ৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ পি.এম.
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সালাহউদ্দিন আহমেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক 

যুক্তরাজ্য থেকে ১৬ দিন পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রোববার (০৫ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেছেন তিনি।

সালাহউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারী ওসমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৪ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে তিনি রওনা হন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্য যান সালাহউদ্দিন আহমেদ। লন্ডনে বড় মেয়ের বাসায় ছিলেন তিনি। সফরকালে বিএনপির আগামী দিনের রাজনীতি, আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক ছাড়াও যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই