• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ

আমাদের ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে: জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক    ২১ নভেম্বর ২০২৫, ০১:২৬ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: ভিওডি বাংলা

এ জাতি ২০২৪ এর ৫ আগস্ট যেমন ঐক্যবদ্ধ ছিল, তেমনিভাবে আজকেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী মৎস্যজীবি দল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘৭ নভেম্বর যে ঐক্য হয়েছিল, সেই ঐক্য আজকে আবারও প্রয়োজন। ২০২৬ এর ফেব্রুয়ারীর মধ্য সময়ে জাতীয় নির্বাচন হবে। স্বৈরাচার ও কর্তৃত্ববাদী সরকার দেশের অর্থনীতিতে খালি করে দিয়েছে। এছাড়া দেশের সার্বভৌমত্বকে অলমোস্ট অন্য একটি দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছে।’ 

‘আজকে যারা পালিয়ে গেছে তারা ঐখানে (ভারত) বসে বসে সেই...পুরনো স্টাইলে আগুন সন্ত্রাস করছে। শেখ হাসিনার বিচারের রায়ের সময় দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করে সেই পুরনো কায়দায় আগুন সন্ত্রাস করতে তারা (আওয়ামী লীগ) আবারও মাঠে নেমেছে।’ 

তিনি বলেন, ‘আজকে যদি আমাদের মধ্যে কোনো বিভাজন হয়, তাহলে লাভ হবে পতিত স্বৈরাচারের। আর এর ফসল ভোগ করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে। আমাদের ঐক্যকে যদি তারা বিনষ্ট করতে পারে, তাহলে তারা ঐক্যের পাটল দিয়ে প্রবেশ করার চেষ্টা করবে। এ জাতি ২০২৪ এর ৫ আগস্ট যেমন ঐক্যবদ্ধ ছিল, তেমনিভাবে আজকেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচার তো পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের দোসর এখনো এই দেশে আছে। কাজেই আমাদের আশেপাশের মানুষের দিকে খেয়াল রাখতে হবে।’    

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আজকে যদি আমরা রাজনৈতিক ঐক্যকে ধরে রাখতে পারি, দেশ যেমন ৭ নভেম্বর ও ২৪ এর ৫ আগস্টে লাভবান হয়েছিল, আগামী নির্বাচনেও দেশ লাভবান হবে।’  

আলোচনা সভায় মৎস্যজীবি দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমির হোসেন আমির, সদস্য সচিব মো. বাকিবিল্লাহ, মহানগর দক্ষিণের সদস্য সচিব কে এম সোহেল রানাসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রদূত আনসারীকে দেখতে সিএমএইচে ডা. রফিকূল
রাষ্ট্রদূত আনসারীকে দেখতে সিএমএইচে ডা. রফিকূল
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!