• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

৩ ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার

ভিওডি বাংলা ডেস্ক    ২০ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

অবৈধ মোবাইল ফোন বিক্রি নিয়ে কঠোর হচ্ছে সরকার। দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হচ্ছে। তবে বর্তমানে ব্যবহৃত কিংবা ১৬ ডিসেম্বরের আগে কেনা অবৈধ ফোনগুলো বন্ধ হবে না। মূলত ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গতকাল এক ফেসবুক পোস্টে বলেন, ‘আমরা ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করব ইনশাআল্লাহ। এখানে কোনো ছাড় দেওয়া হবে না।’

রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশন পদ্ধতি সমূহ কিভাবে সাধারণ নাগরিকদের জন্য সহজ করা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আপনার নামে রেজিস্ট্রেশন করা সিম যদি কাউকে, ক্লোন করা হয়নি, এমন ফোনে ব্যবহার করলে কখনোই ঝামেলায় পড়বেন না।

তাই সিম সব সময় নিজের নামে রেজিস্ট্রেশন রাখার পরামর্শ দেন ফয়েজ তৈয়্যব। তিনি বলেন, ‘আপনার ব্যবহার করা সিমটা নিজের নামে থাকলে রেজিস্ট্রেশন পদ্ধতি খুব সহজ। প্রবাসীরা বাইরে থেকে নিয়ম মেনে একটি বা দুটি ফোন ফ্রি আনবেন, নিয়ম মেনে রেজিস্ট্রেশন করবেন। কোনো ঝামেলা হবে না।

দুটির বেশি ফোনের ক্ষেত্রে এনবিআরের আলাদা নিয়ম রয়েছে, একটা ফি দিতে হয়, এটা পুরনো নিয়ম।’

গ্রাহকদের দিক বিবেচনা করে, বৈধ মোবাইল ফোনের দাম কমাতে যা যা করা দরকার সরকারের পক্ষ থেকে সবকিছু করা হবে বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার
গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার
ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস নির্মাতাদের যে সুখবর দিলো মেটা
ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস নির্মাতাদের যে সুখবর দিলো মেটা