• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

নভেম্বরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯০৪ মিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক    ১৯ নভেম্বর ২০২৫, ১০:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

রেমিট্যান্সপ্রবাহে ইতিবাচক ধারা চলমান রয়েছে। চলতি মাসের ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্সপ্রবাহ দাঁড়িয়েছে ১ হাজার ৯০৪ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের ১ হাজার ৪৫৭ মিলিয়ন ডলারের তুলনায় ৩০ দশমিক ৭ শতাংশ বেশি।

বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধু ১৮ নভেম্বর প্রবাস আয় এসেছে ১০৯ মিলিয়ন মার্কিন ডলার।

বিশেষজ্ঞরা বলছেন, বৈধ চ্যানেলে প্রবাস আয়ের প্রণোদনা, ব্যাংকিং চ্যানেল শক্তিশালীকরণ এবং বৈদেশিক কর্মসংস্থানে ইতিবাচক পরিবেশ এই প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।

এ ছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১২,০৫৩ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের ১০,৩৯৫ মিলিয়ন ডলারের তুলনায় ১৫.৯ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রেমিট্যান্সপ্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখছে এবং অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক প্রভাব ফেলবে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল