• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সময় টিভির চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক    ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৪২ পি.এম.
মোরশেদুল ইসলাম। ছবি: সংগৃহীত
মোরশেদুল ইসলাম। ছবি: সংগৃহীত

খবর ভিত্তিক বেসরকারি টেলিভিশন সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলাম পদত্যাগ করেছেন। 

বুধবার (১৯ নভেম্বর) সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ বরাবর তিনি লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি কোম্পানির সকল পরিচালককে মেইলে পদত্যাগের অনুলিপি দিয়েছেন।

গেলো বছরের ২১ আগস্ট মোরশেদুল ইসলাম প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে বসেন। তবে এই সময়ে তিনি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারেননি বলে দাবি সময় টিভির সাংবাদিক ও অন্যান্য কর্মীদের। এই প্রেক্ষাপটে বুধবার পদত্যাগ করলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ভাই মোরশেদুল ইসলাম।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
অনলাইন সাংবাদিকতার সঙ্গে তরুণ প্রজন্ম খাপ খাইয়ে নিয়েছে: শেখ রবিউল
ছবি : সংগৃহীত
কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব আর্চারির দুই বিভাগে চ্যাম্পিয়ন তামিম-ছন্দা
ফাইল ছবি
টিআইবি ফেলোশিপ ২০২৬: আবেদনের শেষ সময় পেছাল