• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

কনসার্টে নাচ নকলের অভিযোগ আতিফ আসলামের বিরুদ্ধে

বিনোদন ডেস্ক    ১৯ নভেম্বর ২০২৫, ০৪:২৬ পি.এম.
জনপ্রিয় গায়ক আতিফ আসলাম ও ভারতীয় তারকা দিলজিৎ দোসাঞ্জ। ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলামের কনসার্টের একটি নাচের ভিডিও। আবেগঘন গানের জন্য পরিচিত এই গায়ক এবার ভক্তদের চমকে দিলেন প্রাণবন্ত নাচের পরিবেশনায়-আর সেখানেই শুরু বিতর্ক। অনেকেই অভিযোগ তুলছেন, আতিফের নাচের স্টাইল নাকি ভারতের জনপ্রিয় তারকা দিলজিৎ দোসাঞ্জের অনুকরণ!

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ও ভারতে আতিফ আসলামের গান ব্যাপক জনপ্রিয়। আবার ভারতীয় অনেক শিল্পীও অতিফের সঙ্গীত থেকে অনুপ্রেরণা নিয়েছেন। তবে এবার উল্টো চিত্র-পাকিস্তানি তারকাকে অভিযোগের মুখে পড়তে হয়েছে দিলজিতের নাচের ভঙ্গি নকল করার কারণে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মঞ্চে বেশ উচ্ছ্বাস নিয়ে নাচছেন আতিফ-যা তার সাধারণ পরিবেশনার তুলনায় আলাদা এবং নজরকাড়া। কারণ, সাধারণত তিনি নাচের চেয়ে গানের পরিবেশনাতেই বেশি মনোযোগী থাকেন।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তুলনা শুরু হয়। দিলজিৎ দোসাঞ্জ তার কনসার্টে শক্তিশালী, ভাঙড়া-অনুপ্রাণিত নাচের জন্য পরিচিত। অনেকেই দাবি করছেন, আতিফের শরীরভঙ্গি, এনার্জি ও স্টেজ উপস্থিতি নাকি দিলজিতের সঙ্গে মিল পাওয়া গেছে।

কেউ বলছেন, “নাচটা জোর করে করা মনে হচ্ছে,” আবার কেউ মন্তব্য করেছেন, “অতিফ নাচে ভালো দেখাচ্ছেন না, গানেই ফোকাস করা উচিত।”

অন্যদিকে একাংশ ভক্ত অতিফকে সমর্থন দিয়ে বলছেন-শিল্পীরা সবসময় পরীক্ষা-নিরীক্ষা করার অধিকার রাখেন, এবং কমফোর্ট জোনের বাইরে গিয়ে পারফরম করার জন্য আতিফের সাহসকে তারা সাধুবাদ জানাচ্ছেন।

দিলজিৎ যেখানে বহু বছর ধরে নাচের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন, সেখানে অতিফের সাধারণত নাচ না করা-ই তাকে এই ভাইরাল মুহূর্তে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ