• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়

বিজয় দিবসে এবারও হচ্ছে না প্যারেড: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১৯ নভেম্বর ২০২৫, ০৩:১১ পি.এম.
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী- ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গতবারের মতো এ বছরও মহান বিজয় দিবসে প্যারেড অনুষ্ঠিত হবে না।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের পর রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনা রয়েছে কি না-এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রায়ের পর কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও এমন আশঙ্কা নেই।”

তিনি আরও বলেন, “আগের মতোই বিজয় দিবস উদযাপন হবে, বরং আরও বৃহত্তর পরিসরে হবে। তবে গতবার প্যারেড হয়নি, এবারও হচ্ছে না।”

গতকাল রাতে একজন সাংবাদিককে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটা আমি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। তদন্তের পর বিষয়টি জানতে পারবো।”

এ ঘটনায় পুলিশের কোনো অনিয়ম হয়েছে কি না-এ প্রশ্নে তিনি বলেন, “আগে আমি বিষয়টা দেখবো।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নজরুলের সাহিত্য বিশ্বে ছড়িয়ে দিতে কমিটি গঠনের নির্দেশ: সংস্কৃতিমন্ত্রী
নজরুলের সাহিত্য বিশ্বে ছড়িয়ে দিতে কমিটি গঠনের নির্দেশ: সংস্কৃতিমন্ত্রী
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি
আজ শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী