• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সাবেক মন্ত্রী রেজাউলের ভাই শামীম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পি.এম.
এস এম নওশের বাদশা শামীম। ছবি: সংগৃহীত

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই এস এম নওশের বাদশা শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। শামীম বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট।

পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দু’টি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পিরোজপুরে নিয়ে আসে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. জিয়াউর রহমান বলেন, ‘গ্রেফতার শামীম নাজিরপুর থানার একটি নিয়মিত মামলার অভিযুক্ত আসামি। তাকে নিয়মানুযায়ী পিরোজপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

এদিকে, গ্রেপ্তারের খবর জানাজানি হলে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এ ঘটনায় শামীমের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে