• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

রাষ্ট্রীয় গুম-খুনের বিরুদ্ধে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক    ১৭ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে ঘোষিত ফাঁসির দণ্ডকে "দৃষ্টান্তমূলক" বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, বিগত ১৬ বছরে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠরা মানবতাবিরোধী ভয়াবহ অপরাধ করেছে, যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। হাজারো শহীদের রক্তের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ শাস্তিই ছিল দেশবাসীর প্রত্যাশা।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক উপস্থাপনের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সর্বোচ্চ শাস্তির আদেশ দিয়েছেন। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে এবং রাষ্ট্রীয় গুম-খুনের বিরুদ্ধে এটি ভবিষ্যতের জন্য একটি দৃঢ় দৃষ্টান্ত হয়ে থাকবে।

খেলাফত মজলিসের আমির আশা প্রকাশ করে বলেন, ন্যায়বিচারের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে সব অপরাধীর দণ্ড কার্যকর হবে। পাশাপাশি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের