• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের ভিড় টানা ছুটি শেষে অফিস খুলছে সোমবার জিয়াউর রহমানের রুপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে : ড. মঈন খান নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার দেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এআই দিয়ে অবৈধ বাংলাদেশি খুঁজছেন শুভেন্দু অধিকারী হামের থাবায় সপ্তাহে ঝরছে ৬০ শিশুর প্রাণ শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল : ভারতীয় হাইকমিশন নিম্ন আয়ের মানুষের হাতে উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী

এইচএসসিতে সিলেট বোর্ডে খাতা চ্যালেঞ্জে ৩১ শিক্ষার্থী পাস

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ০২:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় খাতা পুনঃনিরীক্ষণে সিলেট শিক্ষা বোর্ডের ১৪১ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে পাস করেছে ৩১ জন।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চলতি বছর বোর্ড চ্যালেঞ্জে ১ হাজার ৬১৫ জন শিক্ষার্থী আবেদন করেন। এসব আবেদন পর্যালোচনার পর বোর্ড মোট ৫৩ হাজার ৯৩৮টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য গ্রহণ করে।

খাতা পুনর্মূল্যায়নে দেখা যায়-৪৩৩ শিক্ষার্থীর ৪৪১টি খাতার নম্বর পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ১৪১ জনের সামগ্রিক ফল পরিবর্তিত হয়েছে। নতুন করে পাস করেছে ৩১ জন শিক্ষার্থী। পাশাপাশি নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ৭ জন, একজনের জিপিএ-৫ অপরিবর্তিত থাকে। মোট ১২৫ জন শিক্ষার্থীর জিপিএ পরিবর্তিত হয়েছে। তবে ফেল অবস্থায় থাকা কেউ জিপিএ-৫ অর্জন করেনি।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলে সিলেট বোর্ডে পাসের হার নেমে আসে ৫১.৮৬ শতাংশে-যা সাত বছরে সর্বনিম্ন। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬০২ শিক্ষার্থী।

ফলাফল প্রকাশের দিন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, পূর্ণ সিলেবাসে রেজিস্ট্রেশন করা ৬৯ হাজার ৯৪৪ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬৯ হাজার ১৭২ জন। তাদের মধ্যে পাস করে ৩৫ হাজার ৮৭১ জন-যাদের মধ্যে ১৩ হাজার ৮৭০ জন ছাত্র এবং ২২ হাজার ১ জন ছাত্রী। এর আগের বছর ২০২৪ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮৫.৩৯ শতাংশ।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেকৃবি’র অসুস্থ কর্মচারীর পাশে ছাত্রদল নেতা
শেকৃবি’র অসুস্থ কর্মচারীর পাশে ছাত্রদল নেতা
৮ জুলাই কারিগরির ডিপ্লোমা পরীক্ষা শুরু
৮ জুলাই কারিগরির ডিপ্লোমা পরীক্ষা শুরু
সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা সংশোধন
ঈদুল আজহা সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা সংশোধন