• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ

ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩০৮, জিপিএ–৫ ২০১

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ১২:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে। পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন শিক্ষার্থী। এছাড়া আগে ফেল করেছিলেন এমন ৩০৮ শিক্ষার্থী পাস হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় ফল প্রকাশ করা হয়।

সূত্র জানায়, ৮৯,৬৭১ জন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ২,৩৩১ জনের ফল পরিবর্তন হয়েছে এবং ২,৩৭৩ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।

উল্লেখ্য, এ বছর সারাদেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন (৪১ দশমিক ১৭ শতাংশ)। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত
কাল থেকে ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ
কাল থেকে ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ