• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের ভিড় টানা ছুটি শেষে অফিস খুলছে সোমবার জিয়াউর রহমানের রুপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে : ড. মঈন খান নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার দেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এআই দিয়ে অবৈধ বাংলাদেশি খুঁজছেন শুভেন্দু অধিকারী হামের থাবায় সপ্তাহে ঝরছে ৬০ শিশুর প্রাণ শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল : ভারতীয় হাইকমিশন নিম্ন আয়ের মানুষের হাতে উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী

এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ১০:৪৩ এ.এম.
ছবি: সংগৃহীত

চলতি সালের এইচএসসি-আলিম এবং সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। 

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড একযোগে তাদের ওয়েবসাইটে ফল প্রকাশ করে। পাশাপাশি যেসব শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন, তাঁদের নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল জানানো হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, “শিক্ষার্থীদের আবেদনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি খাতা সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে।”

শিক্ষাবোর্ড-সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। এর মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে ঢাকা বোর্ডে এবং সবচেয়ে কম বরিশাল বোর্ডে।

বিষয়ভিত্তিকভাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। গত ১৬ অক্টোবর ফল প্রকাশের পরদিন ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করেন।

এ বছর দেশের ৯ হাজার ১৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। পাসের হার ৫৮.৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন, যা ৪১.১৭ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৬২.৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪.৬০ শতাংশ।  

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেকৃবি’র অসুস্থ কর্মচারীর পাশে ছাত্রদল নেতা
শেকৃবি’র অসুস্থ কর্মচারীর পাশে ছাত্রদল নেতা
৮ জুলাই কারিগরির ডিপ্লোমা পরীক্ষা শুরু
৮ জুলাই কারিগরির ডিপ্লোমা পরীক্ষা শুরু
সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা সংশোধন
ঈদুল আজহা সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা সংশোধন