• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ইউরোপে পোশাক রপ্তানিতে ৯ মাসে এলো সোয়া ১৫ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক    ১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রথম ৯ মাসে ইউরোপে ১ হাজার ৫২৫ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এতে প্রবৃদ্ধির হার ১৩ শতাংশের বেশি। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দপ্তরের হিসাব বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।

এই সময়ে বিশ্ববাজার থেকে ইইউভুক্ত দেশগুলো ৬ হাজার ৮৪৬ কোটি ডলারের পোশাক আমদানি করে। সে হিসেবে বাংলাদেশের হিস্যা ২২ শতাংশের বেশি, আর অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের তুলনায় ৪৫০ কোটি ডলারের পোশাক বেশি রপ্তানি করে প্রথম স্থানে চীন। দেশটির প্রবৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ। তবে তৃতীয় স্থানে থাকা তুরস্কের রপ্তানি কমে ৬৪২ কোটি ডলারের ঠেকেছে।

অন্যদিকে ইউরোপে ধারাবাহিকভাবে রপ্তানি বাড়ছে ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও পাকিস্তানের। যদিও এই চার দেশের মোট রপ্তানির পরিমাণ এখনও বাংলাদেশের তুলনায় কম।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল