• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

বিকাশ-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক    ১৫ নভেম্বর ২০২৫, ১২:০৩ পি.এম.
বিকাশ-এর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করছেন হামজা চৌধুরী-ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংলিশ লেস্টার সিটি ক্লাবের তারকা হামজা চৌধুরী এখন বিকাশ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দেশের মানুষকে নতুন আবেগে ফুটবলের সঙ্গে সংযুক্ত করা এই ফুটবল তারকা, গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে বিকাশ-এর প্রচার কার্যক্রমে অংশ নেবেন।

ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়ানো এবং সেবাটির ইকোসিস্টেম শক্তিশালী করা লক্ষ্যেও একসাথে কাজ করবে হামজা ও বিকাশ। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে তাদের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ-এর চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ লিগ্যাল অফিসার মাজেদুল ইসলাম, চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) এবং হেড অব ব্র্যান্ড আশরাফ-উল-বারীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

হামজা চৌধুরী সময়ের অন্যতম জনপ্রিয় ফুটবল তারকা। মাঠের বাইরেও তিনি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তার আন্তর্জাতিক অভিজ্ঞতা, পেশাদারিত্ব এবং ইতিবাচক ব্যক্তিত্বের কারণে তিনি সকল শ্রেণির মানুষের কাছে প্রিয়। সমাজকল্যাণমূলক কাজে যুক্ত তিনি পথশিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ চালান এবং সিলেটের হবিগঞ্জে একটি এতিমখানায় অর্থায়ন করে আসছেন।

বিকাশ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হামজা সাধারণ মানুষের কাছে বিকাশের সেবা ও প্রতিষ্ঠানটির মূল্যবোধ প্রচারে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

হামজা চৌধুরী বলেন, “বিকাশ-এর মত কোটি মানুষের ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া আমার জন্য গর্বের। দেশের সেরা এই ব্র্যান্ডের প্রসারে একসাথে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র