• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

আবারও ট্রাক সেলে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক    ১৫ নভেম্বর ২০২৫, ১১:০৩ এ.এম.
নিত্যপণ্য বিক্রিতে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক-ছবি সংগৃহীত

প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে এবার ঢাকা মহানগরীতে কোনো ট্রাক নামানো হচ্ছে না। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে সংস্থাটি।

আজ শনিবার (১৫ নভেম্বর) টিসিবি জানিয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন (শুক্রবার বাদে) মোট ৬১টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি চলবে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৫০০ জন ভোক্তা সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন।

টিসিবির তথ্য মতে, প্রতিদিন ট্রাক থাকবে-সিলেট মহানগরীতে ৪টি, নারায়ণগঞ্জ ৬টি, রংপুর ৫টি, লক্ষ্মীপুর ৬টি, মৌলভীবাজার ৪টি, কুষ্টিয়া ৫টি, চট্টগ্রাম ১৩টি, জামালপুর ১২টি, নরসিংদী ৩টি এবং ভোলায় ৩টি-মোট ৬১টি ট্রাক।

একজন ভোক্তা সর্বোচ্চ কিনতে পারবেন-২ লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১১৫ টাকা), ১ কেজি চিনি (৮০ টাকা) এবং ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা)।

স্বল্প আয়ের মানুষের চাপ কমাতে সরকার ভর্তুকি দিয়ে টিসিবির মাধ্যমে এই বিক্রি কার্যক্রম পরিচালনা করে থাকে। তবে বাজেট সংকট ও ভর্তুকির চাপ বাড়ায় গত ১৩ সেপ্টেম্বর ট্রাক সেল বন্ধ করা হয়। প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও ট্রাক সেল চালু করা হলো।

বিশ্লেষকেরা মনে করছেন, শহরাঞ্চলে কার্যকর সামাজিক সুরক্ষার অভাবের সময়ে উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় ট্রাক সেল চালু থাকা প্রয়োজন। তবে টিসিবি কর্মকর্তাদের মতে, নিয়মিত ট্রাক সেল চালাতে গেলে ভর্তুকির চাপ আরও বেড়ে যায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল