কবীর উদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি নেতা আবদুস সালামের শোকবার্তা

নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘মোঃ কবীর উদ্দিন আহমেদ এর মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহানুভুতি জ্ঞাপন করছি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে স্থানীয় বিএনপিকে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেন তিনি। সাবেক সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়নে অবদানের জন্য তিনি এলাকাবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে তার সাহসী ভূমিকা ছিল নিঃসন্দেহে প্রশংসনীয়।’
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এসব কথা বলেন তিনি।
আবদুস সালাম বলেন, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোঃ কবীর উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মোঃ কবীর উদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
শোকবার্তায় তিনি বলেন, ‘৭১ এর স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী হিসেবে দেশমাতৃকার মুক্তির লড়াইয়ে তার অবদান জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি ছিলেন সৎ ও সজ্জন মানুষ। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে এই গভীর শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’
শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।







