বিএনপি নেতা রিজু’র মা আর নেই

নিজস্ব প্রতিবেদক
এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) সভাপতি, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইইবি) এর প্রেসিডেন্ট ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজুর মমতাময়ী মা আমেনা বেগম মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ মাগরিব ঢাকার গুলশান নিকতন মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে দিনাজপুরের পাঁচকুড়ের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরী এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।







