• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘নির্বাচন নিয়ে তাড়াহুড়া করায় সরকারের কাজ বাধাগ্রস্ত হচ্ছে’

   ৩ জানুয়ারী ২০২৫, ০৪:৩৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যে নির্বাচনের জন্য তাড়াহুড়া করায় সরকারের কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে কোনো রাজনৈতিক দল দেশ দরদি হিসেবে কাজ করেছে তার প্রমাণ নেই।

দেশ নিয়ে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সকল স্তরের মানুষকে দেশপ্রেমিকের ভূমিকায় অবতীর্ণ হয়ে তা প্রতিহত করতে হবে।এসময় ইসলামী শ্রমিক আন্দোলনের ২০২৫ সেশনের কমিটি ঘোষণা করেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের যে নতুন পরিস্থিতি হয়েছে তার জন্য দেশের হাজারের অধিক মানুষ নিহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা দেখছি তারা অগোছালোভাবে দেশ পরিচালনা করছে। এই অগোছালোভাবে দেশ পরিচালনার সুযোগ নিয়ে অনেকে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করছে তা দেশের মানুষ কখনো মেনে নিবে না।

রেজাউল করীম বলেন, বিগত সময়ে যারা দেশকে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে,  দেশ পরিচালনার নামে এই দুর্নীতিবাজদেরকে ক্ষমতার মসনদে বসিয়ে আবার তামাশা দেখবো, তা হতে পারে না।

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সেক্রেটারী জেনারেল মাওলানা খলিলুর রহমান ও জয়েন্ট সেক্রেটারী মুফতী মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, অন্যতম প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, মাওলানা লোকমান হোসেন জাফরী, আলহাজ্ব আবদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ডাঃ মোহাম্মদ নাছির উদ্দিন, ছাত্র নেতা ইউসুফ আহমদ মানসুর ও শ্রমিক আন্দোলন সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ছিদ্দিকুর রহমান ও আলহাজ্ব ওয়ায়েজ হোসেন ভূঁইয়া প্রমুখ।
 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই