• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

সম্পাদক পরিষদে সভাপতি নূরুল কবীর, মহাসচিব হানিফ

নিজস্ব প্রতিবেদক    ১৪ নভেম্বর ২০২৫, ১১:২৭ এ.এম.
সভাপতি নূরুল কবীর ও মহাসচিব দেওয়ান হানিফ মাহমুদ-ছবি সংগৃহীত

সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’-এর নতুন নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর। আর সাধারণ সম্পাদক (মহাসচিব) হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর ডেইলি স্টার সেন্টারে সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিষদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়।

দুই বছর মেয়াদি নতুন কমিটিতে সহসভাপতি পদে দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন এবং সহকারী সাধারণ সম্পাদক পদে সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মাহফুজ আনাম, মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক এবং ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।

বিদায়ী সভাপতি আশা প্রকাশ করেন, মুক্ত, নিরাপদ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে নতুন কমিটি আরও শক্তিশালী ভূমিকা রাখবে। নবনির্বাচিত সভাপতি নূরুল কবীর বলেন, সম্পাদক পরিষদকে ভবিষ্যতে আরও সফলভাবে এগিয়ে নিতে এবং প্রভাবমুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় তারা সর্বাত্মকভাবে কাজ করবেন।

এজিএমে উপস্থিত সদস্যরা নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিষদের ভবিষ্যৎ কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ এবং নতুন সদস্য হিসেবে কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী এবং ডেইলি সান সম্পাদক রেজাউল করিম (লোটাস)।

সভায় অনলাইনে যুক্ত ছিলেন দৈনিক পূর্বকোণ সম্পাদক ম. রমিজউদ্দিন চৌধুরী।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
আবার চালু হচ্ছে জনকণ্ঠ
আবার চালু হচ্ছে জনকণ্ঠ