• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি নেতাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা

   ৩ জানুয়ারী ২০২৫, ১০:১৬ এ.এম.
সংগৃহিত ছবি

চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গলসলিমপুরে মীর আরমান হোসেন (৪৮) নামের এক বিএনপি নেতাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গলসলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় এমন ঘটনা ঘটে।

মীর আরমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মীর মোতাহের হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জঙ্গলসলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় থাকতেন। আরমান সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মীর আরমানের মোবাইলে একটি কল আসে। এরপর বাসা থেকে বের হলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে পেটে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, মীর আরমান হোসেনকে কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করেছে। এ ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় রেলক্রসিং না থাকায় ঝুঁকিতে চলছে মানুষ ও যানবাহন
ভাঙ্গুড়ায় রেলক্রসিং না থাকায় ঝুঁকিতে চলছে মানুষ ও যানবাহন
নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মধুপুরে নারী-কিশোরীদের আয়বর্ধন ও অধিকার সুরক্ষা সহায়তা প্রদান
মধুপুরে নারী-কিশোরীদের আয়বর্ধন ও অধিকার সুরক্ষা সহায়তা প্রদান