• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান

   ২ জানুয়ারী ২০২৫, ১০:০৮ পি.এম.
সংগৃহিত ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার রাত ৮ টা ৩০ মিনিট রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে সাক্ষাৎ করতে যান।  সেনাপ্রধানের সাথে উনা সহধর্মিণী ছিলেন। এসময় তিনি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজখবর নেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন,বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়া'র স্বাস্থ্যের খোঁজ নিতে আসেন সেনাপ্রধান। সে সময় মেজর জেনারেল (অবঃ) ফজলে এলাহি আকবর স্বাগতম জানিয়েছেন। 

সেনাপ্রধান বলেছেন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন সেই দোয়া করেছেন বলে জানিয়েছেন 
জেনারেল আকবর।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই