• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ.লীগের দোসররা বিদেশি প্রভুদের সহযোগিতায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে

   ২ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী স্বৈরাচারের দোসররাই দেশের ভেতরে থেকে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। 

বৃহস্পতিবার বিকালে গুলশান ২ নম্বর গোল চত্বরে মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও পতিত স্বৈরাচারের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে (গুলশান -বনানী-ভাষানটেক-ক্যান্টনমেন্ট) থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে  তিনি বলেন, আমরা আশা করেছিলাম; আপনারা দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের স্বৈরাচারদের নির্মূল করবেন। কিন্তু আমরা জানি না কোন অজানা অদৃশ্যের কারণে আপনারা এখনো সেই আওয়ামী লীগের দোসরদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্দিষ্ট জায়গায় বসিয়ে রেখেছেন।  
  
আমিনুল হক বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের কোমর ভেঙে দিয়ে ধ্বংস করে দিয়ে গেছে।সেই ধ্বংস স্তুপ থেকে বাংলাদেশকে রক্ষার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রুপরেখা দিয়েছেন।একটি সুন্দর বাংলাদেশ গড়তে ৩১ দফার রুপরেখার বিকল্প নেই। 

তিনি বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে আমাদের বহু ভাইয়েরা গুম খুন ও হত্যার স্বীকার হয়েছেন এবং গত জুলাই আগষ্টের ছাত্রজনতার গণআন্দোলনে আমাদের বহু বিএনপির নেতাকর্মীদের গুলি করে হত্যা করা হয়েছে; আমরা কিন্তু তা এখনো ভূলে যাইনি।  

বাংলাদেশে আর কোন ষড়যন্ত্রকারী কোন স্বৈরাচারের স্থান হবে না মন্তব্য করে আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ এখন অনেক বেশী সচেতন, আপনি ভূল করলে সেই ভূলের জন্য জনগণের কাছে আপনাকেও মাশুল দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। 

প্রধান বক্তার বক্তব্যে মহানগর উত্তর এর সদস্য সচিব মোস্তফা জামান বলেন,জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেশে জনগণের প্রত্যাশা পূরণ হবে। জনগণের আস্হা অর্জনে আমাদের সকলকে জনগণের পাশে থেকে একযোগে কাজ করে যেতে হবে। 

গুলশান থানা বিএনপির আহবায়ক এস এ মামুন এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আতাউর রহমান, যুবদল ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এরআগে দুপুরে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা যুবদলের ৩ নং ওয়ার্ডের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই