• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

উত্তরাঞ্চলে নামছে তাপমাত্রা, বাড়ছে শীতের আমেজ

নিজস্ব প্রতিবেদক    ১১ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলের মধ্য দিয়ে ক্রমেই নিচে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। বাতাসে বইছে হালকা শীতের ছোঁয়া। ভোরে ঘাসের ডগায় জমছে শিশির, আর সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত শীতের আমেজ আরও স্পষ্ট হয়ে উঠছে।

তাপমাত্রা কমার স্পষ্ট চিত্র দেখা যাচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার তেঁতুলিয়ায় মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগেরদিন ছিল ১৬.৫ ডিগ্রি। অর্থাৎ একদিনেই প্রায় দুই ডিগ্রি তাপমাত্রা কমেছে।

এদিকে, ভোর থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পরিবেশ ঢেকে দিচ্ছে সাদা চাদরে। গ্রাম-শহর সর্বত্রই কম দৃশ্যমানতার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। নভেম্বরের শেষ দিকে দেশজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া ডিসেম্বর মাসজুড়ে একাধিক শৈত্যপ্রবাহের আভাসও দিচ্ছেন তারা।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, “দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রি বা তার নিচে নেমে এলে শীতের অনুভূতি বাড়তে থাকে। যেমন-দিনের তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি বা এর নিচে নামলেই শীতের আগমনের ইঙ্গিত পাওয়া যায়।”

তিনি আরও বলেন, “সাধারণত নভেম্বরের মাঝামাঝি থেকেই বাংলাদেশে শীত অনুভূত হতে শুরু করে। ১৫ নভেম্বরের মধ্যে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শীত জেঁকে বসতে পারে। তবে ঢাকায় শীত আরও কিছুটা পরে প্রবেশ করবে।”

এছাড়া বাতাসের গতিবেগ বাড়া এবং দিনের দৈর্ঘ্য কমে যাওয়ার মতো প্রাকৃতিক পরিবর্তনও শীতের তীব্রতা বৃদ্ধি করবে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত