• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ফ্লাইট মিস

কয়েক ঘণ্টা দেরিতে ঢাকায় পৌঁছালেন হামজা চৌধুরী

ক্রীড়া প্রতিবেদক    ১০ নভেম্বর ২০২৫, ০৭:২২ পি.এম.
বাফুফের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগতম জানানো হয় হামজা চৌধুরীকে। সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরুর পর থেকেই আলোচনায় ছিলেন ইংল্যান্ডে জন্ম নেওয়া মিডফিল্ডার হামজা চৌধুরী। সোমবার দুপুর ১২টার ফ্লাইটে ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু নির্ধারিত সময়ের ফ্লাইট মিস করায় বিকালেই দেশে পৌঁছান এই তারকা ফুটবলার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি হামজা। ফলে লেস্টার সিটির এই মিডফিল্ডার ফ্লাইট মিস করেন। পরবর্তীতে নিজ উদ্যোগে নতুন টিকিট কেটে বিকালের ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। 

আগামী ১৩ নভেম্বর নেপাল এবং ১৮ নভেম্বর ভারত—এই দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দুই ম্যাচেই দলের হয়ে মাঠে নামবেন হামজা।

গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হয় তার। এখন পর্যন্ত লাল-সবুজ জার্সিতে পাঁচ ম্যাচে দুই গোল করেছেন এবং সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি গোল।

এদিকে, গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে এশিয়ান কাপের আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন পর্যন্ত চার ম্যাচে হাভিয়ের কাবরেরার দল ড্র করেছে দুইটি, হেরেছে দুইটি।
চলতি মাসে ভারতের বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশের পঞ্চম বাছাই ম্যাচ। এরপর মার্চে সিঙ্গাপুরের মাঠে খেলতে যাবে দলটি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার