• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

আমি ছিলাম ছাগলের তিন নম্বর বাচ্চা : আরিফিন শুভ

বিনোদন ডেস্ক    ১০ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পি.এম.
চিত্রনায়ক আরিফিন শুভ। সংগৃহীত ছবি

তারকাদের জীবন যতই ঝলমলে মনে হোক, সেই আলো পৌঁছাতে হয় দীর্ঘ পরিশ্রম, হতাশা আর সংগ্রামের পথ পেরিয়ে— এমনই বার্তা দিলেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।

সম্প্রতি মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানির আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভ নিজের জীবনের কঠিন সময়ের গল্প শোনান শিক্ষার্থীদের উদ্দেশে। তিনি জানান, নায়ক হয়ে ওঠার পথ তার জন্য মোটেও সহজ ছিল না; মিডিয়ায় প্রথম দিকে নানান দুরবস্থার মুখোমুখি হতে হয়েছে।

শুভ বলেন, ‌‘এক সময় আমি প্রডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতাম। মানে শুটিংয়ে ডিরেক্টর আর শিল্পীদের আদেশ পালন করতাম— যেমন, ‘এইদিকে আয়’, ‘এই পানি দে’, ‘এই আর্টিস্টের স্যান্ডেল মোছ’— এসব কাজই করতাম।’

চিত্রনায়ক আরিফিন শুভ।

সেই সময়ের এক শুটিংয়ের মজার স্মৃতি টেনে শুভ আরও বলেন, ‘একটা বিজ্ঞাপনের কাজ ছিল, সেখানে ডন ছিলেন মডেল, আর আমি ছিলাম ছাগলের তিন নম্বর বাচ্চা! কিন্তু আমার স্বপ্ন ছিল বড়, তাই সেখান থেকেই উঠে আজ আমি নায়ক হয়েছি।’

এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে নিজের সংগ্রামের গল্প তুলে ধরেছেন আরিফিন শুভ। তবে এবারের বক্তব্যে তা ছিল আরও খোলামেলা ও আন্তরিক।

উল্লেখ্য, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা শুভ টেলিভিশন নাটকের মাধ্যমে দর্শকের হৃদয় জয় করেন। ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। এরপর ‘ছুঁয়ে দিলে মন’, ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’ সহ একাধিক সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি বলিউডের একটি ওয়েব সিরিজে অভিনয় করেও আলোচনায় আছেন এই জনপ্রিয় অভিনেতা।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি