গণ-অভ্যুত্থানের তথ্য সংগ্রহ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
জুলাই-আগস্টের ইতিহাস সংরক্ষণের জন্য অভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ, বক্তব্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত নিবন্ধ, রিপোর্ট সংগ্রহ করছে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বস্তরের জনসাধারণের কাছ থেকে গণঅভ্যুত্থানকালীন গত বছরের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটনাবলির স্থিরচিত্র, ভিডিও ফুটেজ আহ্বান করা হচ্ছে। গণঅভ্যুত্থানকালীন ধারণ করা স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে ([email protected]) আপলোড করতে অনুরোধ করা হলো।
এছাড়া এসব তথ্য (স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও ডকুমেন্টারি) বর্ণিত সময়ের মধ্যে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে (দ্বিতীয় তলা, ভবন নম্বর-২, বিএসএল অফিস কমপ্লেক্স, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ১ মিন্টু রোড, ঢাকা-১০০০) পেনড্রাইভে ডাকযোগে বা সরাসরি হস্তান্তর করা যাবে।







