• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

শিক্ষকদের গ্রেড উন্নীতর কোনো যুক্তি নেই : শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পি.এম.
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় বক্তব্য রাখেন-ছবি সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ ১৩তম গ্রেডে থাকায় একবারে ১০ম গ্রেডে উন্নীত করার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (৮ নভেম্বর) খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে শনিবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের জানান, প্রধান শিক্ষকরা ইতোমধ্যেই ১০ম গ্রেডে উন্নীত হয়েছেন। তবে সাধারণ শিক্ষকদের সংখ্যা বেশি হওয়ায় তাদের একসঙ্গে ১০ম গ্রেডে আনা সম্ভব নয়। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, শিক্ষকেরা ধাপে ধাপে ১১তম গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ পাবেন। 

তিনি আরও বলেন, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি সরকারের নীতি অনুযায়ী ১০০% দেওয়া সম্ভব নয়। এ জন্য ৮০% পদোন্নতি দেওয়া হয়েছে। বাকি ২০% সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে।

সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষাসংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রণালয়, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষকদের নৈতিক, ব্যবহারিক ও সহশিক্ষাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা
শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা
গোপনে ছবি তোলায় প্রতিবাদ, জাবির বাসে নারী শিক্ষার্থী লাঞ্ছিত
গোপনে ছবি তোলায় প্রতিবাদ, জাবির বাসে নারী শিক্ষার্থী লাঞ্ছিত