• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সব দল ঐক্যবদ্ধ থাকুক: বিএনপি

নিজস্ব প্রতিবেদক    ৭ নভেম্বর ২০২৫, ১২:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপি জাতীয় সনদ বাস্তবায়নে নতুন কোনো প্রশ্ন বা সংকট সৃষ্টির চেষ্টা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা হবে বলে মনে করছে। দলটির আশা, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে মধ্যরাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ আলোচনার পর যেসব বিষয়ে ঐকমত্য স্থাপন হয়েছে এবং গত ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে, বিএনপি তা অংশীদার হিসেবে গ্রহণ করছে। দলটি দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী এই সিদ্ধান্ত বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

বিএনপি জানায়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ‘নতুন প্রশ্ন বা সংকট সৃষ্টির সব অপপ্রয়াসের বিরুদ্ধে’ তারা গণতন্ত্রকামী জনগণের শক্তিকে সমর্থন করবে। বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাদের ত্যাগ স্মরণ করা হয়।

দলটির মতে, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় উপনীত সিদ্ধান্ত বাস্তবায়নই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথকে সুগম করবে। বিএনপি চায়, ঐকমত্য বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার আইনানুগ পদক্ষেপ নেবে এবং যথাসময়ে জাতীয় নির্বাচন কার্যকরভাবে আয়োজন করবে।

বিজ্ঞপ্তির শেষে বিএনপি জানিয়েছে, দীর্ঘ আলোচনার পর অর্জিত ঐকমত্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং কোনোভাবেই সংকট সৃষ্টি করে নির্বাচনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত