• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

পাটকেলঘাটায় ছিনতাইকারীর হাতে মোটরসাইকেল চালকের মৃত্যু

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি    ৬ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় ভাড়ায় মোটরসাইকেল চালানো অহিদ মোড়ল (৩২) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধে হত্যা করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। 

অহিদ মোড়ল সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ মোড়লের ছেলে।

বুধবার রাতে তিনি মোটরসাইকেল নিয়ে বের হন, কিন্তু আর বাসায় ফেরেননি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে স্থানীয়রা চারা বটতলা এলাকায় রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মাহমুদুল ইসলাম জানান, “রাতে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেননি অহিদ। ভোরে তার মরদেহ দেখতে পেয়ে আমরা পুলিশকে খবর দিই। ধারণা করা হচ্ছে-যাত্রীবেশী দুর্বৃত্তরা তাকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়েছে।”

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা-আবদুল্লাহ আল মামুন/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিক্রুটিং কোম্পানির নামে দালাল বাণিজ্য
রিক্রুটিং কোম্পানির নামে দালাল বাণিজ্য
মালয়েশিয়া প্রবাসীদের ৬ দফা দাবিতে স্মারকলিপি পেশ
মালয়েশিয়া প্রবাসীদের ৬ দফা দাবিতে স্মারকলিপি পেশ
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান