• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

কুষ্টিয়া ৪ আসনের মনোয়নয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

কুষ্টিয়া প্রতিনিধি    ৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া - ৪ ( কুমারখালী - খোকসা) আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন পরিবর্তন করে নুরুল ইসলাম আনছার প্রামানিককে প্রার্থী করার দাবিতে সংবাদ সম্মেলন অনু্ষ্ঠিত হয়েছে। 

বুধবার (৫ নভেম্বর) বিকেল পৌণে ৫টায় কুমারখালী হলবাজার এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করে কুমারখালী - খোকসা তৃনমূল বিএনপি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিলাইদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী নেওয়াজ টুটুল। এ সময় পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোমেনুল হক পলাশ, জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম, নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ কয়েক শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বিএনপি নেতা আলী নেওয়াজ জানান, দেশের বর্তমান জটিল, উত্তেজনাপূর্ণ ও বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতিতে কুষ্টিয়া ৪ আসন সম্পর্কে জানাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে তুলে ধরতে আজকের এই সংবাদ সম্মেলন।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন খোকসা কুমারখালী আসনের সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে বিএনপি'র ধানের শীষের মনোনয়ন দেয়া হয়েছে। কিন্তু বিগত ১৭ বছর মেহেদী আহমেদ রুমী মাঠে ছিলেন না। মানুষের কাছে মেহেদী আহমেদ রুমী একজন গণবিচ্ছিন্ন নেতা। গত ৫ই আগস্টের পর তিনি হঠাৎ করেই উদয় হয়ে কোন কারিসমায় তিনি মনোনয়ন নিয়ে আসলেন আমাদের জানা নাই?  তবে বিগত ১৭বছরে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক জুলুম, নির্যাতন, হামলা-মামলা নিয়ে দলীয় নেতা কর্মী ও মানুষের উপকার করেছেন।

লিখিত বক্তব্যে আরো জানানো হয়, ভোটের সমিকরণে কুমারখালী উপজেলায় প্রায় দুই লাখ ৯৮ হাজার ভোট এবং খোকসা উপজেলায় প্রায় এক লাখ ১৫ হাজার ভোট। কুমারখালীতে দ্বিগুনের বেশি ভোট সত্বেও কুমারখালী উপজেলার জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতি লক্ষ না রেখে প্রতিবারই খোকসা উপজেলা হতে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। সুতরাং আসন্ন নির্বাচনে প্রার্থী পরিবর্তন করা না হলে এই আসনে বিএনপিকে জয়লাভ করানো সম্ভব নয়।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে বলেন, জনগণের আশা এবং তুরমান নেতাকর্মীদের প্রত্যাশা মূল্যায়ন না করে মেহেদী রুমীকে মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ সকলেই। মনোনয়ন পরিবর্তন করে আনছার কে না দিলে এই আসনে বিএনপির ভরাডুবির শঙ্কা রয়েছে। সেজন্য ৩ নভেম্বর মনোনয়ন ঘোষণার পর থেকেই প্রার্থী পরিবর্তনের জন্য তৃনমূল বিএনপির নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে আজ সংবাদ সম্মেলন করা হয়েছে। দাবি আদায় না হলে আগামীতে আরো কঠোর আন্দোলন করা হবে।

সংবাদ সম্মেলন শেষে কয়ক শত তৃনমূল বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কুমারখালী হলবাজার, গণমোড়, থানামোড়, স্টেশন বাজার প্রদক্ষিণ করে কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী গোলচত্বর এলাকায় সড়ক আটকে অবরোধ করেন। এতে সাময়িক ভোগান্তিতে পড়েন সাধাররণ জনগণ
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ