• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বিএনপির মনোনয়ন পেলেন না মনির খান

বিনোদন ডেস্ক    ৪ নভেম্বর ২০২৫, ০৬:০৬ পি.এম.
মনির খান-ছবি সংগৃহীত

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান ২০১৮ সালের পর আবারও আশা করেছিলেন মনোনয়ন পাবেন। এবারও শেষ পর্যন্ত তার ভাগ্যে আসেনি টিকিট। মনির খান সমর্থকদের শান্ত থাকতে এবং দলের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এবারও কি মন খারাপ করে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন মনির খান? এমন আলোচনা উঠছে যখন তখন নিজের সমর্থক, নেতাকর্মীদের শান্ত থাকতে বললেন তিনি। সেইসঙ্গে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনীত প্রার্থীকে অভিনন্দনও জানিয়েছেন ‘অঞ্জনা’খ্যাত এই কণ্ঠশিল্পী।

গতকাল সোমবার (৩ নভেম্বর) নিজের ফেসবুকে মনোনয়ন পাওয়া প্রার্থী মেহেদী হাসানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন মনির খান। ক্যাপশনে লিখেছেন, ‘অভিনন্দন মেহেদী হাসান রনি। ঝিনাইদহ-৩ এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইলো।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল সোমবার দেশের ৩০০ সংসদীয় আসনের ২৩৭টিতে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করে বিএনপি।

সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি