• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাতে যাত্রীদের জন্য সুখবর, মেট্রোরেলে সময় বাড়ছে ২০ মিনিট বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি দিতেই হবে: তথ্য উপদেষ্টা হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ ছয় নবজাতকের মৃত্যুতে হাসপাতাল বন্ধের পদক্ষেপ নেয়া বেআইনি: শিশির মনির মাটি ও পরিবেশ উপযোগী গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি সরকারদলীয় এমপিদের সংসদীয় বৈঠক শুরু, সভাপতি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ঢাকা বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৪ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান করে  ১২ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। 

মঙ্গলবার (০৪ নভেম্বর) সকালে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিষয়ে জানানো হয়।কমিটির সেক্রেটারি হিসেবে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে রাখা হয়েছে।

এছাড়া কমিটির সদস্যরা হলেন -আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা এবং প্রশিক্ষণ ও মনিটরিংয়ের লক্ষ্যে  ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাফনের কাপড় মাথায় বেঁধে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
কাফনের কাপড় মাথায় বেঁধে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান ইসলামী আন্দোলনের
পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান ইসলামী আন্দোলনের
হাসনাত-বসুন্ধরা সম্পর্ক নিয়ে একি বলছেন অপু?
হাসনাত-বসুন্ধরা সম্পর্ক নিয়ে একি বলছেন অপু?