• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

এসএসসি মূল সনদ বিতরণ শুরু ৯ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক    ৪ নভেম্বর ২০২৫, ১২:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদপত্র বিতরণ শুরু হবে আগামী ৯ নভেম্বর। এটি চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত।

রোববার (৩ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সনদ বিতরণ করা হবে। সনদ দেওয়া হবে বোর্ডের ৪ নম্বর ভবনের পঞ্চম তলার সনদ শাখা থেকে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী সনদ বিতরণ হবে:

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৯ নভেম্বর ঢাকা মহানগর, ১০ নভেম্বর মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ, ১১ নভেম্বর গাজীপুর ও কিশোরগঞ্জ, ১২ নভেম্বর মাদারীপুর ও শরীয়তপুর, ১৩ নভেম্বর ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ, ১৬ নভেম্বর নারায়ণগঞ্জ ও নরসিংদী, ১৭ নভেম্বর টাঙ্গাইল ও ঢাকা জেলার সনদ বিতরণ করা হবে।

বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠানপ্রধান নিজে বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি সনদ সংগ্রহ করতে পারবেন। এই ক্ষেত্রে তিনটি নমুনা সই সত্যায়িত করে একটি প্রাধিকারপত্র এবং ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সিদ্ধান্তের অনুলিপি সঙ্গে রাখতে হবে। যদি প্রধান শিক্ষক বা অধ্যক্ষের পরিবর্তে অন্য কেউ সনদ গ্রহণ করেন, তাহলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির সভাপতি বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর আবশ্যক।

আবেদনপত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র কোড ও স্কুল কোড উল্লেখ করা বাধ্যতামূলক।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের