• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

এই শীতে আসছে অন্তত ১০টি শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক    ৪ নভেম্বর ২০২৫, ১০:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত

চলতি মাস নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে তিনটি তীব্র আকারের হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তিন মাসব্যাপী (নভেম্বর–জানুয়ারি) ঋতুভিত্তিক পূর্বাভাসে বলা হয়, এই সময়ে দেশে ৪ থেকে ৭টি মৃদু (৮–১০°C) থেকে মাঝারি (৬–৮°C) শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এছাড়া উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে ২–৩টি তীব্র (৪–৬°C) শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এবার শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। শৈত্যপ্রবাহের পাশাপাশি কুয়াশা, হালকা বৃষ্টিপাত ও তাপমাত্রার ওঠানামা দেশের উত্তর ও মধ্যাঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে।

নভেম্বর থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে, যদিও সামগ্রিকভাবে তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

এছাড়া, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলসহ নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাবে, এতে শীতের অনুভূতি আরও তীব্র হবে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মমিনুল ইসলাম বলেন, “এই শীত মৌসুমে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। সাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত