• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, নির্বিঘ্নে হবে জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্র  উপদেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি    ৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ পি.এম.
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক থাকায় নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

সোমবার (৩ নভেম্বর) দুপুর ৩টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা বলেন, ‘বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে নির্বাচন পরিচালনা খুব ভালোভাবে সম্ভব হবে।’

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার এবং উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি), সিরাজদিখান, মুন্সীগঞ্জের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ডরমেটরি ভবন নির্মাণকাজ চলছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নজরুলের সাহিত্য বিশ্বে ছড়িয়ে দিতে কমিটি গঠনের নির্দেশ: সংস্কৃতিমন্ত্রী
নজরুলের সাহিত্য বিশ্বে ছড়িয়ে দিতে কমিটি গঠনের নির্দেশ: সংস্কৃতিমন্ত্রী
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি
আজ শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী